Monday, September 12, 2016

ঘরেই বারবাকিউ চিকেন তৈরি করুন খুব সহজেই

চলুন দেখে নেই কিভাবে বারবাকিউ চিকেন বানাতে হয়



প্রয়োজনীয় উপকরণ



 ১.মুরগীর বড় টুকরা করা মাংস ২ কেজি ।
২.ময়দা আধা কাপ।
৩.পেয়াজ বাটা বড় ৪ চামচ।
৪.টমাটো সস ১ কাপ।
৫.চিনি ২ টেবিল চামচ ।
৬.লবন পরিমান মত।
৭.তেতুলের রস ২ টেবিল চামচ ।
৮.সরিষা বাটা আধা টেবিল চামচ।
৯.মরিচ বাটা ১ টেবিল চামচ।
১০.লেবুর রস ২ টেবিল চামচ।
১১.সয়াবিন তেল পরিমান মত।



প্রস্তুতপ্রণালী



১.টুকরো করা মুরগীর মাংস গুলো ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
২.তারপর পরিমাণ মত লবণ ময়দা মিশিয়ে টুকরো করা মাংসে মাখতে হবে ।
৩.এরপর সসপ্যানে ডুবো তেলের মধ্যে মাংসগুলোকে বাদামি রং করে ভাজতে হবে।
৪.অন্যান্য উপকরণ যা আছে সব মিশিয়ে বারবাকিউ সব তৈরি করতে হবে।
৫.বেকিং ট্রেতে তেল মেখে ভাজা মাংসগুলোকে সাজিয়ে তার উপর বারবাকিউ সস ঢেলে দিতে হবে।
৬.গরম অবস্থায় বারবাকিউ চিকেন পরিবেশন করুন। 

Related Articles

No comments:

Post a Comment