Friday, October 7, 2016

মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি




ক্রমিক নং নাম পরিমান
১ খাসির/গরুর মাংস ১ কেজি
২ পোলাওর চাল আধা কেজি
৩ পেয়াজ কুচি ১ কাপ
৪ সয়াবিন তেল পরিমান মত
৫ টক দই ৪ টেবিল চামচ
৬ রসুন বাটা ২ টেবিল চামচ
৭ আদা বাটা ২ টেবিল চামচ
৮ পেয়াজ কুচি ১ কাপ
৯ জায়ফল বাটা ১ চা চামচ
১০ গরম মসলার গুড়ি ১ চা চামচ
১১ জিরা গুরি ১ চা চামচ
১২ মরিচের গুরা ২ চা চামচ
১৩ দুধ ১ কাপ
১৪ আটা পরিমান মত
১৫ লবন পরিমান মত

প্রস্তুতপ্রনালী

আগে থেকে যা করে রাখতে হবে

 

১। ১ কাপ পেয়াজ বেরেস্তা।
২।লবন দিয়ে চাল সিদ্দ করতে হবে।
৩।পাতিলের চারপাশ ভাল করে আটকানোর জন্য ময়দা গুলানো।

তারপর

১।প্রথমে মাংসগুলোকে ভালভাবে ধুয়ে নিতে হবে।
২।তারপর লবন দিয়ে মাংস মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে ।
৩। তারপর চিপে মাংস থেকে পানি বের করে নিতে হবে এবং বের হওয়া পানি ফেলে দিতে হবে।
৪।এখন সবকিছু দিয়ে মাংস ১ ঘন্টা মেরিনেট করতে হবে।
মেরিনেট

৫। এখন পাতিলে তলায় আধা টেবিল চামচ ঘি অথবা পরিমান মত সয়াবিন তেল মাখে দিতে হবে।
৬।তারপর অর্ধেক কাপ পেয়াজ বেরেস্তা চিনি দিয়ে মেখে মেরিনেট করা মাংসের উপর ছিটিয়ে দিতে হবে।
৭।তার উপর আগে থেকে করে রাখা সিদ্ধ ভাত উপরে দিয়ে দিতে হবে
৮।ভাতের উপর আলু ৬-৭ টা কাচা মরিচ এবং কিচমিছ দিয়ে দিতে হবে।
৯।তার উপর বাকি পেয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে হবে।

১০।এখন পাতিলের চার পাশে গুলানো আটা দ্বারা বন্ধ করে দিতে হবে তারপর ভাল করে ঢাকনা আটকে দিতে হবে।
১১।তারপর চুলা বারিয়ে ১৫মিনিট ধরে তাপ দিতে হবে।
১২।১৫ মিনিট পরে চুলা কমিয়ে প্রায় একঘন্টা তাপ দিতে হবে।তার মাঝে ঢকনা উঠানো যাবে না।
kacci biriyani

১৩।এবার এক পাশ থেকে উঠিয়ে পরিবেশনা করুন।

Related Articles

ঘরে বসেই তৈরি করুন মজাদার তিব্বতী স্যুপ

ঘরেই বারবাকিউ চিকেন তৈরি করুন খুব সহজেই

মজাদার চিলি চিকেন তৈরি করুন খুব সহজেই

Monday, September 26, 2016

মজাদার চিলি চিকেন তৈরি করুন খুব সহজেই

Chili/চিলি
 Chicken Recipe


প্রয়োজনীয় উপকরন


ক্রমিক নংউপকরনের নামপরিমান
১ মুরগির মাংস ১ কেজি
২ সয়া সস ২ টেবিল চামচ
৩ টমেটো ১ টি
৪ লবন পরিমান মত
৫ ভিনেগার ১ টেবিল চামচ
৬ টেস্টিং সল্ট চা চামচের অর্ধেক
৭ চিনি ২ চামচ
৮ পেয়াজ কুচি তিনটি
৯ কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
১০ কাচামরিচ ৬০ গ্রাম
১১ সয়াবিন তেল পরিমান মত
Chilli Chicken

প্রস্তুতপ্রনালী
 ১। প্রথমে মুরগির মাংস ছোট করে কাটতে হবে।
 ২।ভিনেগার চিনি সয়াসস ও টেস্টিং সল্ট মিসিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে।
 ৩।তারপর মরিচ মাঝে দিয়ে দুই টুকরা করে রেখে দিতে হবে।
 ৪।মুরগির মাংস ও টমাটো তেলে ছাড়তে হবে ।
৫।মাংস বাদামি রঙ ধারন করলে পানি দিতে হবে , অল্প তাপে মাংস সিদ্দ্ব করতে হবে।
৬।পানি শুকিয়ে আসলে পেয়াজ ও কাচামরিচ দিতে হবে।
৭।এই ভাবে ৮-১০ মিনিট রাখতে হবে।
৮।সবশেষে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে করাইতে ঢেলে দিতে হবে।
৯। ৫ মিনিট এভাবে রেখে চুলা থেকে করাই উঠিয়ে নিতে হবে।
এখন নিজের হাতে বানানো মজাদার চিলি চিকেন পরিবেশন করুন ।

Related Articles

ঘরে বসেই তৈরি করুন মজাদার তিব্বতী স্যুপ

ঘরেই বারবাকিউ চিকেন তৈরি করুন খুব সহজেই

মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি 

Monday, September 12, 2016

ঘরেই বারবাকিউ চিকেন তৈরি করুন খুব সহজেই

চলুন দেখে নেই কিভাবে বারবাকিউ চিকেন বানাতে হয়



প্রয়োজনীয় উপকরণ



 ১.মুরগীর বড় টুকরা করা মাংস ২ কেজি ।
২.ময়দা আধা কাপ।
৩.পেয়াজ বাটা বড় ৪ চামচ।
৪.টমাটো সস ১ কাপ।
৫.চিনি ২ টেবিল চামচ ।
৬.লবন পরিমান মত।
৭.তেতুলের রস ২ টেবিল চামচ ।
৮.সরিষা বাটা আধা টেবিল চামচ।
৯.মরিচ বাটা ১ টেবিল চামচ।
১০.লেবুর রস ২ টেবিল চামচ।
১১.সয়াবিন তেল পরিমান মত।



প্রস্তুতপ্রণালী



১.টুকরো করা মুরগীর মাংস গুলো ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
২.তারপর পরিমাণ মত লবণ ময়দা মিশিয়ে টুকরো করা মাংসে মাখতে হবে ।
৩.এরপর সসপ্যানে ডুবো তেলের মধ্যে মাংসগুলোকে বাদামি রং করে ভাজতে হবে।
৪.অন্যান্য উপকরণ যা আছে সব মিশিয়ে বারবাকিউ সব তৈরি করতে হবে।
৫.বেকিং ট্রেতে তেল মেখে ভাজা মাংসগুলোকে সাজিয়ে তার উপর বারবাকিউ সস ঢেলে দিতে হবে।
৬.গরম অবস্থায় বারবাকিউ চিকেন পরিবেশন করুন। 

Related Articles

Sunday, September 11, 2016

ঘরে বসেই তৈরি করুন মজাদার তিব্বতী স্যুপ


প্রয়োজনীয় কাঁচামাল
১.মুরগীর মাংস ৫০০ গ্রাম
২.নুডুলস ২০০ গ্রাম
৩.পেয়াজ কুচি ৫০ গ্রাম
৪.কাচা মরিচ ২/৩ টা
৫.ভিনেগার আধা পোয়া
৬.সয়াবিন তেল.৩বড় চামচ
৭.গোল মরিচ.৬ দানা
৮.পানি ১.৫ লিটার

তিব্বত স্যুপ

যেভাবে বানাতে হবে...
১.প্রথমে মুরগির মাংস টুকরো করে কেটে হাড় সহ পানিতে সেদ্ধ করতে হবে.
২.তারপর হাড় থেকে মুরগির মাংস পৃথক করতে হবে এবং লবন মাখতে হবে।
৩.এবার একটি সসপ্যানে অল্প তেলে ভাজতে হবে।
৪. কাচা মরিচ কেটে ভিনেগারে রাখতে হবে।
৫.মুরগীর মাংসের টুকরো যে পানিতে সেদ্ধ করা হয়েছে যে পানিতে নুডুলস,মাংস ভাজা, পেয়াজ ভাজা ও অন্যান্য দিয়ে সেদ্ধ করতে হবে।
৬.এবার একটা বড় বাটিতে নুডুলস সহ স্যুপটা ডালতে হবে।
৭.পরিবেশনের সময় সমস্ত মসলা,পেয়াজ ভাজা, সস একত্রে মিশিয়ে পরিবেশন করুন.

Related Articles

ঘরেই বারবাকিউ চিকেন তৈরি করুন খুব সহজেই

মজাদার চিলি চিকেন তৈরি করুন খুব সহজেই

মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি